English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

মেঘনা সেতু সচলরাখতে হবে: যোগাযোগমন্ত্রী


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‍চলতি রমজান মাস ও ঈদের সময় মেঘনা সেতু সচল রাখতে হবে। যাতে যানজট সৃষ্টি না হয়।

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে মেঘনা সেতু এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের বিভিন্ন স্থান মেরামত কাজ পরির্দশনকালে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন।

তিনি বলেন, এ ব্যাপারে বিশেষ খেয়াল রাখার জন্য সড়ক ও জনপথ বিভাগের একটি দল সার্বক্ষণিক মেঘনা সেতু এলাকায় থাকবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাতে কোনো প্রকার চাঁদাবাজির ঘটনা না ঘটে সেদিকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি।

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বাংলানিউজকে জানান, মেঘনা সেতু সংলগ্ন সড়ক মেরামতের কাজ দেখতে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের মেঘনা সেতু পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে থাকা সড়ক ও জনপথের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।

পরে যোগাযেগামন্ত্রী ওবায়দুল কাদের মেঘনা-গোমতী সেতু পরিদর্শন করে কুমিল্লা ও নোয়াখালীর উদ্দেশ্যে রওনা হয়।

বাংলাদেশ সময়: ২১২১ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান/রোকনুল ইসলাম কাফী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান