English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

কুমিল্লা ছোটরা সরকারি কলোনি থেকে তরুণীর লাশ উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: কুমিল্লা ছোটরা সরকারি কলোনি থেকে বৃহস্পতিবার দুপুরে শাহিনুর আক্তার (১৫) নামে তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুমিল্লা কোতোয়ালি থানার পরিদর্শক মহিউদ্দিন মাহমুদ বাংলানিউজকে জানান, দুপুরে নগরের ছোটরা সরকারি কলোনির অ্যাডভোকেট সোলায়মান আহমেদের বাড়ি থেকে শাহিনুরের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে।

লাশের শরীরে আঘাতের চিহৃ রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায়ই সোলায়মানের ফুফাতো বোন শাহিনুরের সঙ্গে পারিবারিক ঝগড়া বিবাদ চলতো এবং তাকে মারধর করা হতো।  হয়ত সে ক্ষোভে সকালে বাসায় ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

বাংলাদেশ সময়: ২০২৪ ঘণ্টা, জুলাই ০৫, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান