English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ফুলবাড়ীতে ৩১ লাখ টাকার উত্তেজক ট্যাবলেট উদ্ধার


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দিনাজপুর: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় এলাকা থেকে ভারতীয় সাড়ে ১২ হাজার যৌন উত্তেজক সানাগ্রা ও ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছেন ফুলবাড়ী ৪০ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার দুপুরে এসব ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ বিষয়ে দিনাজপুরের ফুলবাড়ী ৪০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তায়েফ-উল ইসলাম বাংলানিউজকে জানান,  রোববার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী উপজেলার ঢাকা মোড় এলাকা থেকে ১০ কার্টুন যৌন উত্তেজক ট্যাবলেট আটক করা হয়।

এ সময় বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাচালানীরা পালিয়ে যান। উদ্ধারকৃত কার্টুন থেকে সাড়ে ১২ হাজার পিস যৌন উত্তেজক সানাগ্রা ও ভায়াগ্রা ট্যাবলেট পাওয়া যায়।

এ ঘটনায় বিজিবি সদস্যদের পক্ষ হতে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।  উদ্ধারকৃত ট্যাবলেটের মূল্য প্রায় ৩১ লাখ টাকা বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৪৩ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান