English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ইসিতে সমর্থকদের নিযুক্ত না করার আহ্বান বি. চৌধুরীর


স্পেশাল করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ইসিতে সমর্থকদের নিযুক্ত না করার আহ্বান বি. চৌধুরীর

ঢাকা: বিকল্পধারা বাংলাদেশে’র প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী ভোটার তালিকা হাল নাগাদসহ নির্বাচন কমিশনের (ইসি) কাজ-কর্মে সরকারি দলের সমর্থক কর্মকর্তা-কর্মচারীদের নিযুক্ত না করার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার বিকালে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে বিকল্প স্বেচ্ছাসেবকধারা আয়োজিত ইফতারপূর্ব আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

বি চৌধুরী বলেন, “একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো বিকল্প নেই। তাই সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ভোটার তালিকা হাল নাগাদসহ নির্বাচন কমিশনের কোন কাজ-কর্মে সরকারি দলের সমর্থক কর্মকর্তা-কর্মচারীদের নিযুক্ত করবেন না।”

তত্ত্বাবধায়ক সরকারের গণদাবি মেনে নেওয়ার জন্য আবারও প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি।

বিকল্প স্বেচ্ছাসেবকধারার সভাপতি বি.এম. নিজাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তৃতা করেন- বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ড. নূরুল আমিন বেপারী, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. ইউসুফ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, সাধারণ সম্পাদক মীর সরাফত আলী সপু, যুগ্ম-সম্পাদক রাইসেল হাসান হবি, ঢাকা মহানগর বিকল্পধারা উত্তরের সভাপতি মাহবুব আলী, বিকল্পধারার কোষাধ্যক্ষ আজিজ আখন্দ, স্বেচ্ছাসেবকধারার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শেখ মেজবাহ উদ্দিন জুন্নু, শেখ ফারুক, ডা. মো. জোহা মীর, খালেদ মাহমুদ, মীর হোসেন মীর, ডা. এইচ. এম. জহিরুল আলম, মো. আবুল বাশার, সনি আদিত্য  প্রমুখ।

ভবিষ্যতে নির্বাচনে ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত প্রসঙ্গে বি. চৌধুরী বলেন, “ইভিএম-এর মাধ্যমে ভোট কারচুপি ও ফলাফল পরিবর্তনের সুযোগ রয়েছে বলে আমরাই সর্বপ্রথম ইভিএম বাদ দেওয়ার জন্য সাবেক নির্বাচন কমিশনকে বলেছিলাম।”

বাস, লঞ্চ ও ট্রেনের টিকিট কালোবাজারি বন্ধ এবং অতি দ্রুত সড়ক মেরামত করার আহ্বান জানিয়ে সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “ঈদে মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি-ঘরে ফিরতে পারে সেজন্য সরকারকে এখনই উপযুক্ত পদক্ষেপ নিতে হবে।”

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ৭, ২০১২
এমএম/ জেডএম

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান