English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ভূমি অফিসে সাধারণ মানুষকে সেবা প্রদান নিশ্চিত করতে হবে: ভূমিমন্ত্রী


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/পিআইডি

ঢাকা: ভূমিমন্ত্রী মো: রেজাউল করিম হীরা বলেছেন, ভূমি অফিসে আসা সাধারণ মানুষকে সেবা প্রদান নিশ্চিত করতে হবে।সংশ্লিষ্টদের উদ্দেশে  তিনি বলেন, নামজারি, জমিভাগ ও জরিপ কাজে সরকার নির্ধারিত ফি এর অধিক টাকা নিলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৃহস্পতিবার জামালপুরে বাঁশচড়া ইউনিয়ন ভূমি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

ভূমিমন্ত্রী ভূমি সংশ্লিষ্টদের উদ্দেশে আরো বলেন, কৃষি খাসজমি প্রকৃত ভূমিহীনদের মাঝে বিতরণ নিশ্চিত করার দায়িত্ব জনগণের। রাতের আঁধারে সিণ্ডিকেট করে ভূমি অফিসগুলোতে যুগের পর যুগ অবৈধভাবে একজনের জমি অন্যজনের নামে লিখিয়ে দেয়ার প্রবণতা ইতঃপূর্বে আমরা উপলব্ধি করেছি। কিন্তু জনবান্ধব এ সরকার জবরদখলকারীদের চিহ্নিত করে প্রকৃত ভূমি মালিকদের হাতে জমি বুঝিয়ে দিতে বদ্ধপরিকর।

তিনি বলেন, সরকারি রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সময়মত নামজারি, জমাভাগ কার্যক্রম সম্পন্ন করতে হবে। গরিব জনগণকে হয়রানি করা যাবে না। এ সরকার কৃষি বান্ধব সরকার। কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই সকলেরই উচিত কৃষিজমি সুরক্ষা করা।

জামালপুর জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন নাহার এবং সহকারী কমিশনার (ভূমি) জামালউদ্দিন বক্তব্য রাখেন।

এর আগে মন্ত্রী শ্রীপুরের দড়িপাড়া রামকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

বাংলাদেশ সময়: ২১৪৬ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১২

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান