মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ সদর উপজেলার সুজানগর গ্রামে অগ্নিকাণ্ডে ২টি বসতঘর পুড়ে গেছে।
বুধবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে সুজানগর গ্রামের আফাজউদ্দিন ভূঁইয়া ও তার ছেলে নাসির ভূঁইয়ার বসতঘরে আগুন ছড়িয়ে পড়ে। এসময় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।
দমকল কর্মী আবুল হাসেম জানান, অগ্নিকাণ্ডে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
সম্পাদনা: জয়নাল আবেদীন, নিউজরুম এডিটর