English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ব্রুনেইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ব্রুনেইয়ে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১০

ঢাকা: দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও দ্বীপ অঞ্চলের দেশ ব্রুনেইয়ে একটি যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। শনিবারের এ দুর্ঘটনায় নিহতরা সবাই মিলিটারি ক্যাডেট যারা প্রশিক্ষণ শেষে বাড়ি ফিরছিলেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, হেলিকপ্টারটি উলু বেলাইতে বিধ্বস্ত হয়েছে। এটি রাজধানী বন্দর সেরি বেগবানের উদ্দেশে যাচ্ছিল। এখনো দু’জন আরোহী নিখোঁজ রয়েছে, আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরো দু’জন।

ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়া বেঁচে যাওয়া দুই ক্যাডেটকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন বলে জানা গেছে।

তবে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ২১, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান