![]() |
শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপনের উদ্দেশ্যে ধানমন্ডি বেঙ্গল গ্যালারিতে ৫ জুন থেকে তাঁর নির্বাচিত সৃষ্টিসমগ্র নিয়ে ‘শ্রদ্ধার্ঘ : শিল্পগুরু সফিউদ্দীন আহমেদ’ শিরোনামে দশ দিনব্যাপী এক বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষ্যে ৪ জুন দুপুরে বেঙ্গল শিল্পালয়ে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের প্রদর্শনীর সাংবাদিক সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে শিল্পী আবুল বারক আলভী, বেঙ্গল গ্যালারি অব্ ফাইন আর্টস্ এর পরিচালক সুবীর চৌধুরী এবং শিল্পীপুত্র আহমেদ নাজির বক্তব্য রাখেন। লিখিত বক্তব্য উপস্থাপন করেন বেঙ্গল ফাউন্ডেশনের ব্যবস্থাপক সারোয়ার জাহান।
৫ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ধানমন্ডি বেঙ্গল গ্যালারিতে দশ দিনব্যাপী এ প্রদর্শনীর উদ্বোধন করবেন মিসেস জাহানারা আবেদিন। অনুষ্ঠানে আলোচনা করবেন শিল্পী কাইয়ুম চৌধুরী, অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর, লেখক সৈয়দ শামসুল হক, শিল্পী রফিকুন নবী, অধ্যাপক আবুল মনসুর ও অধ্যাপক সৈয়দ আজিজুল হক।
প্রদর্শনীতে মোট চিত্রকর্মের সংখ্যা ৭০ টি। প্রদর্শনী চলবে প্রতিদিন দুপুর ১২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত। শেষ হবে ১৬ জুন।
বাংলাদেশ সময় ১৭২৬, জুন ৪, ২০১২
সম্পাদনা : ফেরদৌস মাহমুদ, শিল্প-সাহিত্য সম্পাদক