English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে রাবি শিক্ষক সমিতির প্রতিবাদ সমাবেশ


রাবি প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাবি: রামু-উখিয়ার বৌদ্ধবিহারে ভাঙ্চুর, অগ্নিসংযোগ এবং সারাদেশে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেটভবন চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।

শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মোয়াজ্জেম হোসেন খানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন- বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম আবদুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগরে অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. আনন্দ কুমার সাহা, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন মাতিন, দর্শন বিভাগের সভাপতি অধ্যাপক এমএম আবুবকর, জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক চিত্তরঞ্জন মিশ্র, বাংলা বিভাগের অধ্যাপক সফিকুন্নবী সামাদী প্রমুখ।

মানববন্ধন ও সমাবেশ সঞ্চালনা করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক মুন্সী মুঞ্জরুল ইসলাম।

সমাবেশ বক্তারা বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্তকারী মৌলবাদী শক্তি রামু ও উখিয়ায় বৌদ্ধবিহারে হামলা চালিয়েছে। তারা এ ধরনের অপচেষ্টা রুখে দিতে শিক্ষকসমাজকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

বক্তারা জামায়াত-শিবিরকে অন্ধকারের শক্তি আখ্যায়িত করে পুলিশের ওপর তাদের হামলার নিন্দা জানান। তারা এ ধরনের হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। বক্তার অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান