সিলেট: উৎকোচ গ্রহণের অভিযোগে সিলেটের গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাকে সিলেট রেঞ্জ থেকে খুলনা রেঞ্জে পাঠানো হয়েছে।
মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করে সিলেট রেঞ্জের একজন ঊধ্বর্তন কর্মকতা বাংলানিউজকে জানান, গোলাপগঞ্জ থানায় কর্মরত পুলিশ কনস্টেবল আব্দুল কাইয়ূমের কাছ থেকে উৎকোচ গ্রহণের অভিযোগে তাকে এমাদুল হক শেখকে বরখাস্ত করা হয়।
থানা সূত্রে জানা গেছে, উৎকোচ গ্রহণের অভিযোগ এনে কনস্টেবল আব্দুল কাইয়ূম লিখিত অভিযোগ দায়ের করলে এমদাদুল হক শেখকে সাময়িক বরখাস্ত করা হয়।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনার সত্যতা স্বীকার করলেও উৎকোচ গ্রহণের বিষয়টি অস্বীকার করেছেন।
বাংলাদেশ সময়: ০৩১০ ঘণ্টা, আগস্ট ৮, ২০১২
এসএ/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর