English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ফল প্রকাশ বিলম্বে শাবির বিভাগীয় প্রধানের কক্ষে তালা


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট : ফল প্রকাশে বিলম্ব হওয়ায় সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- শাবিপ্রবির নৃ-বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের কক্ষে তালা দেওয়ার ঘটনা ঘটেছে। 

সোমবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এক ঘণ্টা এভাবে তালা দিয়ে বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাসকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে বিভাগের স্নাতক ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। পরে বিভাগের শিক্ষকরা এক সপ্তাহের মধ্যে ফল প্রকাশের আশ্বাস দিলে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।

নৃ-বিজ্ঞান বিভাগ সূত্রে জানা গেছে, নৃ-বিজ্ঞান বিভাগের ২০০৬-০৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ২০১১ সালের জুলাই মাসে তাদের স্নাতক চূড়ান্ত পরীক্ষা শেষ  করেন।

বিশ্ববিদ্যালয়ের আইনে এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করার কথা থাকলেও বিভাগের শিক্ষকদের অবহলোর কারণে দীর্ঘ এক বছরেও ফল প্রকাশ করা হয়নি।

বিভাগের কয়েকজন শিক্ষক-শিক্ষার্থীর অভিযোগ, ‘স্বয়ং বিভাগীয় প্রধান অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাসের স্বেচ্ছাচারিতার কারণেই ফল প্রকাশে বিলম্ব হচ্ছে।’
 
এ ব্যপারে নৃ-বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক ড. আব্দুল আউয়াল বিশ্বাস বাংলানিউজকে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই ফল প্রকাশে একটু দীর্ঘসূত্রিতা রয়েছে। ফল প্রকাশের জন্য যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছি।”

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, জুলাই ১৬ , ২০১২
এসএ/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সু্ইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান