English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের বনভোজন


জামিল খান, মস্কো থেকে
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
রাশিয়ায় বাংলাদেশি ব্যবসায়ীদের  বনভোজন

মস্কো: আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে বাংলাদেশি বিজনেসম্যান অ্যাসোসিয়েশনের (আরবিসিসিআই) বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার মস্কো নগরী থেকে প্রায় ২৭ কিলোমিটার দূরে গোর্কি নামক পিকনিক স্পটে এ বনভোজন অনুষ্ঠিত হয়।

বনভোজনে উপস্থিত ছিলেন আরবিসিসিআই’র সভাপতি ফিরোজ উল আলম খান ও  সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সাজু।

এছাড়া আরও উপস্থিত ছিলেন সাবেক সভাপতি সানাউল হক সাজু, রফিকুল ইসলাম মিয়া আরজু ও ড. আবু সালেহ হোসেইন প্রমুখ।

বনভোজনে নানা আয়োজনের মধ্যে বাবা-মার সঙ্গে আগত ছোট ছেলেমেয়েদের জন্য ছিল চেয়ার সিটিং ও দৌড় প্রতিযোগিতা। এতে অংশগ্রহণকারী প্রতিটি শিশুকেই পুরস্কৃত করা হয়।

এছাড়া বনভোজনে উপস্থিত অতিথিদের আরবিসিসিআই’র লোগো-খচিত টি-শার্ট দেওয়া হয়।

বনভোজনের আয়োজন সম্পর্কে সাজেদুল ইসলাম সাজু বলেন, ‘‘একটি সুন্দর বনভোজন আয়োজন করার সর্বাত্বক চেষ্টা করেছি। তাছাড়া সংগঠনের প্রতিটি সদস্য বনভোজনকে সার্থক করতে দিন-রাত নিরলসভাবে কাজ করেছেন।’’

সভাপতি ফিরোজ উল আলম খান সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘‘বনভোজনকে সাফল্যমণ্ডিত করতে আরবিসিসিআই’র সদস্যরা অক্লান্ত পরিশ্রম করেছেন। সুন্দর একটি বনভোজন আয়োজন করার জন্য আমি কৃতজ্ঞতা জানাচ্ছি।’’

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান