English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

নাইজেরিয়ায় পুলিশ হেডকোয়ার্টারে গাড়ি বোমা বিস্ফোরণ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় মাইদুগুরি নগরীর পুলিশ হেডকোয়ার্টারে এক আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বিস্ফোরণের পরপরই নিরাপত্তা বাহিনী নগরীতে বিদ্রোহী বোকো হারাম গ্রুপের বিভিন্ন আস্তানায় অভিযান শুরু করে। এ সময় নগরী জুড়ে গোলাগুলির আওয়াজ শোনা যায় বলে জানিয়েছে স্থানীয় অধিবাসীরা।

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় মাইদুগুরি নগরী বোকো হারাম বিদ্রোহীদের শক্ত ঘাঁিট হিসেবে পরিচিত। বিদ্রোহী দমনে শহর জুড়ে ব্যাপক নিরাপত্তা উপস্থিতির মধ্যেই এই হামলা পরিচালিত হলো। তবে হামলার দায়দায়িত্ব এখনও কেউ স্বীকার করেনি বলে জানা গেছে।

গত ২১ মাস ধরে বোকো হারাম বিদ্রোহীরা নাইজেরিয়ার বিভিন্ন সরকারি অবস্থান লক্ষ্য করে অব্যাহতভাবে হামলা চালিয়ে আসছে। স্থানীয় ভাষায় বোকো হারাম শব্দের অর্থ হলো ‘পশ্চিমা শিক্ষা ও সংস্কৃতিকে না বলুন।’ বিদ্রোহী গ্রুপটি সমগ্র নাইজেরিয়া জুড়ে শরিয়া আইন চালুর জন্য লড়াই করছে।

এদিকে বোমা বিস্ফোরণের প্রত্যক্ষদর্শী আলি আলহাজ্ব সংবাদমাধ্যমকে জানান বিস্ফোরণে অনেক লোক নিহত হয়েছে। নিহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য যাদের মধ্যে কয়েকজন নারীও রয়েছে বলে জানান তিনি।

তবে স্থানীয় পুলিশের মুখপাত্র বিস্ফোরণে ৫ জন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে একজন পুলিশ সদস্য ও অপর চারজন বেসামরিক লোক। এছাড়া আরো ১২ জন আহত হয়েছে, যাদের মধ্যে ৫ জন পুলিশ বলে জানান তিনি।

বোকো হারাম প্রথমে শান্তিপূর্নভাবে কার্য্যক্রম চালালেও ২০০৯ সালে এক ঘটনায় সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে তাদের শতাধিক সদস্য নিহত হলে সহিংসতার রাস্তা বেছে নেয় তারা। পরবর্তীতে সংগঠনের  প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইউসুফ পুলিশি হেফাজতে নিহত হলে সহিংসতার মাত্রা আরও তীব্র হয়।

গত বছর রাজধানী আবুজায় অবস্থিত জাতিসংঘ কার্য্যালয় এবং পুলিশ সদর দপ্তরেও বোমা হামলা চালায় তারা। সম্প্রতি গ্রুপটির মুখপাত্র এক বিবৃতিতে সরকারের সঙ্গে সব ধরণের আলোচনায় বসার সম্ভাবনাকে নাকচ করে দেন।

বাংলাদেশ সময়: ২৩০৭ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান