![]() |
মালে: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো: নাজিম উদ্দিন আলম এখন মালদ্বীপে।
বৃহস্পতিবার তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমানে (এসকিউ ৪৫২) স্থানীয় সময় রাত ১১টা ১০ মিনিটে মালে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌছান। সেথানে তাকে মালদ্বীপ শাখার জাতীয়তাবাদী দলের আহ্বায়ক মো: মাসুম সিরাজ, যুগ্ন-আহব্বায়ক মো: নেহের মিয়া রানা, মো: ফয়সাল, মো: মনিরুল ইসলাম, মো: কামাল হোসেন, মো: মাহববুর রহমান মো: খলিলুর রহমান, প্রমুখ তাকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান। রাজধানী মালের কোরম্ভা রিসোর্টে নাজিম উদ্দিন অবস্থান করবেন।
শুক্রবার বিএনপির মালদ্বীপ শাখার বৈদেশিক কমিটি গঠন করা হবে বলে বিএনপির একটি সূত্রে জানায়। তিনি আগামী ১০ জুলাই সিংঙ্গাপুরের উদ্দেশে মালদ্বীপ ছাড়বেন বলে জানা গেছে। সেখান থেকে তিনি উত্তর কোরিয়া যাবেন।
বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, জুলাই ০৬, ২০১২
সম্পাদনা: রানা রায়হান, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর