বেনাপোলঃ বেনাপোল সীমান্ত পথে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৫৫ জন নারী,পুরুষ ও শিশুকে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের(বিজিবি) সদস্যরা।
সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়।
এরা হলেন- মেরি লাল (৩২), মেহের বিশ্বাস(২৮), তৃপ্তি বিশ্বাস(২৫), তসা (০৪), আম বল্লোব(১৮),অতুল ভৌমিক(৬০), অতুল চন্দ্র(৭০), অমৃত চন্দ্ররায়(৪০), তিথি (০২), স্বপন মল্লিক(৫০),অনিমেশ বিশ্বাস(৪৫), মিন্টু বিশ্বাস(৩৫),অনল দাস (৪০),কনিকা দাস(৩৫), বিপুল চন্দ্র বিশ্বাস(৪৮), সুব্রত বিশ্বাস(২৩), যতিন সরকার(৩০), চিত্র রনজন মণ্ডল(৬০), অভিজিত বিশ্বাস(২০),প্রতাপ বিশ্বাস (১৩), অমিত বিশ্বাস (৩০),স্বপন কুমার(৪৫), বিশ্বজিত বড়ায়(১৬), চন্দন বিশ্বাস(১৩),দেবাশিষ বিশ্বাস(২৫) রশিদ(৩০),মরিদুল(৩৪), আনিছুর রহমান(২৮), রবিউল(৩৫), বিল্লাল (৩১), ইনাত আলী(৪০),মাসুদ(৩০), রমেছা(২৪), আরব আলী(২৫), রমেছা (২০), রোকেয়া(২৭), আক্কেল আলী(২৫), আকলিমা(২৩),আয়শা(২৪), আম্বিয়া(২৩), ফতেমা(২০), টিটু (০২), কুলছুম (১৮) ও টুম্পাসহ (০৬) ।
আটকদের বাড়ি, যশোর, সাতক্ষীরা, নড়াইল,খুলনা,বাগেরহাট,ফরিদপুর ও গোপালগনঞ্জ জেলার বিভিন্ন অঞ্চলে।
যশোর ২৬ ব্যাটালিয়নের বেনাপোল সদর বিজিবি ক্যাম্পের সুবেদার রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত বেনাপোলের বিভিন্ন সীমান্তের ঘাট এলাকা থেকে ৫৫ জন নারী,পুরষ ও শিশুকে আটক করা হয়েছে।
আটকদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোট থানার উপ-পরিদর্শক (এসআই) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, বিজিবি সদস্যদের হাতে আটক ৫৫ জনকে বিকেলে যশোর আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, ডিসেম্বর ১১,২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর