English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

রাজশাহী সীমান্তে বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীর মতিহার সীমান্ত এলাকা থেকে শুক্রবার দুপুরে আকবর হোসেন (৩৫) নামের এক বাংলাদেশি কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সিমান্ত রক্ষাকারী বাহিনী বিএসএফ। তিনি মহানগরীর মতিহার থানার কাজলা চর খিদিরপুর এলাকার মৃত আবদুল গফুরের পুত্র।
 
শুক্রবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-৩৭ ব্যাটালিয়নের সদর রাজশাহীর অতিরিক্ত পরিচালক মেজর আব্দুল হান্নান খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাংলাদেশের রাজশাহী সীমান্ত পিলার নম্বর ১৬২/২-এস এলাকা দিয়ে ঘাস কাটতে কাটতে শূন্য লাইন অতিক্রম করে ১০০ মিটার ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন। এ সময় চরমুরশী বিএসএফ ক্যাম্পের টহল দল তাকে আটক করে নিয়ে যায়।

শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে বিজিবি রাজশাহীর অতিরিক্ত পরিচালক মেজর আবদুল হান্নান খান বাংলানিউজকে বলেন, আকবর হোসেনকে ফেরত আনার জন্য বিজিবি খিদিরপুর বিওপি ও বিএসএফের সঙ্গে ইতিমধ্যে পতকা বৈঠক হয়েছে। তাকে শিগগিরই ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ০০৫৫ ঘন্টা, জানুয়ারি ২৬, ২০১৩
এসএস/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর- eic@banglanews24.com

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান