![]() |
ঢাকা: পাকিস্তানের বেলুচিস্তানের চাঘি অঞ্চলে উপজাতীয় সংঘাতে কমপক্ষে সাত ব্যক্তি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।
সংঘর্ষে কমপক্ষে সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে আহতের সংখ্যা আরও বেশি বলে জানিয়েছে স্থানীয় একটি সূত্র।
সংবাদমাধ্যম জানায়,শুক্রবার সকালের দিকে চাঘির জারদাকান এলাকায় স্থানীয় দু’টি বিবদমান গোত্রের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে। তবে উভয় পক্ষের সশস্ত্র ব্যক্তিরা এখনও সেখানে অবস্থান করছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর