ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকার পল্লী থেকে বৃহস্পতিবার সবুজ মিয়া (৩২) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সবুজ ভালুকা উপজেলার ডাকাতিয়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সবুজ বৃহস্পতিবার রাতে স্ত্রী-সন্তান নিয়ে ঘুমিয়ে থাকার পর সকালে ঘরের ভেতর তার ঝুলন্ত লাশ বাড়ির লোকজন দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
পরে পুলিশ বৃহস্পতিবার বিকেল সোয়া ৩টার দিকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে।
এ বিষযে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোতালেব বাংলানিউজকে জানান, পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস দিয়ে সবুজ আত্মহত্যা করতে পারে বলে ধারণা করেছেন ওসি।
এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর