English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

১৭ দফা দাবিতে শিক্ষক-কর্মচারী পরিষদের গণঅনশন


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: শিক্ষানীতি-২০১০ দ্রুত বাস্তবায়ন, সরকারি শিক্ষক-কর্মচারীর মতো বাড়িভাড়া, উৎসব ভাতা, মেডিক্যাল ভাতাসহ ১৭ দফা দাবিতে গণঅনশন করছে বাংলাদেশ শিক্ষক-কর্মচারী ঐক্য পরিষদ।

বুধবার বেলা ১১টা থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে দিনব্যাপী এ অনশন চলছে। বিকাল ৪টা পর্যন্ত অনশন চলার কথা রয়েছে।‍

অনশনে শিক্ষক নেতারা বলেন, আমাদের অনশন শুধু শিক্ষকদের জীবনমান উন্নয়নের জন্য নয়, দেশের শিক্ষাব্যবস্থায় উন্নয়নের জন্য।

তারা সরকারকে আল্টিমেটাম দিয়ে বলেন, এক দেশে দুই নীতি চলতে পারে না। আগামী ঈদে বেসরকারি শিক্ষকদের বোনাসের উন্নতি না হলে ঈদের দিন সকালে শিক্ষকরা রাস্তায় খালি থালা হাতে ভুখা মিছিল করবে।

অনশনে সংহতি প্রকাশ করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মনজুরুল আহসান খান বলেন, ‘আমাদের দেশের সমাজপতিরা জ্ঞানভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চান। কিন্তু তারা বোঝেন না শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো দরকার।’

তিনি আরও বলেন, “আফ্রিকার অনেক দেশে শিক্ষা খাতের বরাদ্দ আমাদের দেশের তুলনায় দুই/তিন গুণ বেশি। আমাদের সমাজ জ্ঞানের ওপর ভিত্তি করে গড়ে না উঠে কালো টাকার ওপর গড়ে উঠেছে। একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের জিডিপি ৪১ থেকে ৮০ ভাগ কালো টাকা। সমাজ থেকে এ কালো টাকার প্রভাব দূর করতে না পারলে জ্ঞানভিত্তিক সমাজ গঠন সম্ভব না।”

বিকেল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষকদের অনশন ভাঙাবেন বলে জানা গেছে।

বাংলাদেশ সময়: ১৫২২, জুলাই ১১ ,২০১২
এটি/এনএম/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান