English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

পাবনায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাবনায় ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনা: মুসলিম এইড কমিউনিটি হাসপাতাল পাবনা’র উদ্যোগে শনিবার জেলার আটঘরিয়া উপজেলার একদন্ত জোড়গাছা গ্রামে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতালের আরএমও ডা. মোস্তাফিজুর রহমান স্বাস্থ্য ক্যাম্পে শতাধিক দরিদ্র মানুষের স্বাস্থ্য পরীক্ষা শেষে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন।

হাসপাতালের এসপিও মুহাম্মদ নাসির উদ্দিনের পরিচালনায় মেডিসিন, গাইনী, ইএনটি, চক্ষুসহ বিভিন্ন রোগী দেখা হয়।

এ সময় উপস্থিত ছিলেন- একদন্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান হোসেন, ইউপি সদস্য সায়েম উদ্দিন, সমাজ সেবক ময়দান প্রামানিক প্রমুখ।

হাসপাতালের এসপিও মুহাম্মদ নাসির উদ্দিন বাংলানিউজকে জানান, পবিত্র রমজান পর্যন্ত জেলার প্রত্যন্ত অঞ্চলে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ কার্যক্রম চালানো হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, জুন ৩০, ২০১২
সম্পাদনা: শাফিক নেওয়াজ সোহান, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান