English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ফেরিঘাটে হয়রানি বন্ধের দাবিতে ২১ জেলায় পরিবহন ধর্মঘট চলছে


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে হয়রানি বন্ধে ৬ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে সোমবার ২য় দিনের মতো দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে।

রোববার সকাল ৬টা থেকে খুলনা বিভাগীয় মালিক শ্রমিক সমন্বয় পরিষদ এই ধর্মঘটের ডাক দেয়।

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে চাঁদাবাজি বন্ধ, যানজট নিরসন, যাত্রী ও শ্রমিক হয়রানি বন্ধসহ ৬ দফা দাবিতে এই ধর্মঘট আহ্বান করা হয়।

ধর্মঘটের ফলে খুলনা, যশোর, সাতক্ষীরা, মাগুরা, নড়াইল, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, বাগেরহাট, কুষ্টিয়া, মেহেরপুর, ফরিদপুর, রাজবাড়ীসহ ২১ জেলায় বাস চলাচল বন্ধ রয়েছে। ফলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কুদ্দুস খান বাংলানিউজকে জানান, ঘাটে পুলিশ ও দালালদের চাঁদাবাজিতে শ্রমিক-মালিকরা দিশেহারা। এ পরিস্থিতি চলতে দেওয়া যায় না। তাই এ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

এদিকে, বিষয়টি সমাধানের জন্য খুলনা, যশোর, ফরিদপুর ও রাজবাড়ী জেলার পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে সোমবার বিকেল ৩টায় রাজবাড়ীর জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী তার কার্যালয়ে আলোচনায় বসেছেন।

সন্ধ্যা পৌনে ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আলোচনা চলছিল।

জেলা প্রশাসক সৈয়দা সাহানা বারী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান