English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নারায়ণগঞ্জে কাভার্ডভ্যান-ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান-বেবী ট্যাক্সির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছে।

বুধবার দিনগত রাত ১টায় নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়কের সিদ্ধিরগঞ্জের ২নং ঢাকেশ্বরী বাস স্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১ঘণ্টা সড়কটিতে যান চলাচল বন্ধ ছিল।

আহত ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার এস আই হারুন জানান, রাত ১টায় জয় পরিহনের জমজম ট্রান্সপোর্টের একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১১-৩৭২৩) শিমরাইল যাওয়ার সময়ে ২নং ঢাকেশ্বরী বাসস্ট্যান্ড এলাকায় পার্কিং করা বিপরীতমুখী একটি বেবী ট্যাক্সিকে (ঢাকা থ ০২৬৬০৭) সামনে থেকে জোরে ধাক্কা দিয়ে বেবী ট্যাক্সিটিকে দুমড়ে মুছড়ে ৩০-৪০ ফুট দূরে ফেলে দেয়। এতে বেবীতে থাকা যাত্রী জালাল মিয়া (৩০) ও সালমা আক্তার (৩৫) ঘটনাস্থলেই মারা যায়।

গুরুতর আহত হয় বেবী ট্যাক্সি চালক (৪০)। তাকে প্রথমে শহরের খানপুর ২০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

নিহত জালালের বাড়ি সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড ও সালমার বাড়ি ঢাকেশ্বারী এলাকাতে। দুর্ঘটনার পর প্রায় ১ঘণ্টা নারায়ণগঞ্জ-ডেমরা-আদমজী সড়কে যান চলাচল বন্ধ থাকে।

দুর্ঘটনার পর কাভার্ডভ্যান চালক ও হেলপার পালিয়ে যায়। পুলিশ কাভার্ডভ্যানটি আটক করেছে।
 
বাংলাদেশ সময় :  ০৮০৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৩
তানভীর হোসেন/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান