English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

যশোরে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত


জেলা সংবাদদাতা
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: যশোরে মোটরসাইকেলের ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে যশোর-নড়াইল সড়কের জামদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর আহমেদ (৪) যশোর সদর উপজেলার জামদিয়া গ্রামের দিপু আহমেদের ছেলে।

তানভীরের চাচা আব্দুস সবুর বাংলানিউজকে জানান, মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তানভীর যশোর-নড়াইল সড়কের পাশে খেলা করছিল। এ সময় রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়।

এতে রাস্তায় ছিটকে পড়ে তানভীর গুরুতর আহত হলে যশোর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে আনার পর সে মারা যায়।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
প্রতিবেদন: মিলন রহমান/ সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান