English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

না’গঞ্জে জামায়াত-শিবির করা পিতা-পুত্রসহ গ্রেপ্তার ৫


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় শুক্রবার রাতে পৃথক অভিযানে জামায়াত-শিবিরে বাবা-ছেলেসহ ৫জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিপুল সংখ্যক বই।

ফতুল্লা মডেল থানার এস আই ওয়াহিদুজ্জামান বাংলানিউজকে জানান, রাত ৯টায় ফতুল্লার ধর্মগঞ্জ এলাকা থেকে কামাল হোসেন (২৫) নামের একজন শিবির কর্মীকে গ্রেপ্তার করা হয়। সে একই এলাকার আবদুর রশিদের ছেলে।

অন্যদিকে রাত ৩টায় মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে ৪জনকে। তারা হলো জামায়াত কর্মী বরকতউল্লাহ (৫৮), তার ছেলে শিবিরকর্মী রাশেদ (৩০), একই এলাকার জামায়াত কর্মী ফারুকউজ্জামান (৩৮) ও শিবিরকর্মী রেদোয়ান (২২)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে এর আগে পুলিশের ওপর হামলাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার ফতুল্লায় পুলিশ ও প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে শো ডাউন করেছিল শিবিরের নেতাকর্মীরা।

বাংলাদেশ সময় :  ১০০০ঘণ্টা,  জানুয়ারি ২৬, ২০১৩
তানভীর হোসেন/সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান