English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

স্বদেশীকে হারিয়ে স্বর্ণ লির


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
স্বদেশীকে হারিয়ে স্বর্ণ লির

লন্ডন: মহিলা টেবিল টেনিসে লন্ডন অলিম্পিকের স্বর্ণ জয়ের লড়াইয়ে মখোমুখি হন চীনের দুই খেলোয়াড়। তীব্রপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে স্বদেশী ডিং নিংকে হারিয়ে স্বর্ণ জিতেছেন লি জিয়াওজিয়া।

পদক জয়ের মধ্যদিয়ে ইভেন্টটিতে চীনের ক্রমাগত আধিপত্য বজায় রেখেছেন লি। এক্সসেল কোর্টে বিশ্বচ্যাম্পিয়ন ডিংকে ১১-৮, ১৪-১৪, ৮-১১, ১১-৬ ও ১১-৪ পয়েন্টে হারান লি। ১৯৮৮ সালে সিউল অলিম্পিকে এই ডিসিপ্লিন যুক্ত হওয়ার পর টেবিল টেনিসের এককে প্রত্যেকবারই স্বর্ণ জিতেছে চীন।

এই ইভেন্টে ডিং রৌপ্য এবং ব্রোঞ্জ পদক জিতেছেন সিঙ্গাপুরের তিয়ানওয়েই। তিনি ১১-৯, ১১-৬ ও ১১-৫ পয়েন্টে হারান জাপানের কাসুমি ইশিকাওয়াকে।

এদিকে পুরুষ ইভেন্টেও আধিপত্য রয়েছে চীনের। সেমিফাইনালে দেশটির দুইজন প্রতিনিধি রয়েছে। তারা হলেন ঝাং জাইক ও ওয়াং হাও। জাং হংকংয়ের জিয়াংকে হারিয়ে শীর্ষ চারে উঠেছেন। এই পর্বে তিনি লড়বেন ডিমিত্রিজি ওভটচারোভের বিপক্ষে। এছাড়া সেমিফাইনালের আরেক ম্যাচে ওয়াং মুখোমুখি হবেন চাইনিজ তাইপের চুং চিহ-উয়ানের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, আগস্ট ০২, ২০১২
সম্পাদনা: চঞ্চল ঘোষ, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান