![]() |
জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান (নিপসম) তাদের ইভেন্ট, পাবলিক রিলেশন ও মিডিয়া কনসালটেন্ট হিসাবে ফটো লাউঞ্জকে নিয়োগ দিয়েছে।
ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এন্ড হসপিটাল এডমিনিস্ট্রেশন এর “রিসার্স অন স্ট্যাটাস অব অটিজম সেন্টার ইন বাংলাদেশ” প্রকল্পের সচেতনতা বৃদ্ধিকল্পে ফটো লাউঞ্জ কে তাদের প্রিন্টিং, ইভেন্ট ম্যানেজমেন্ট, পিআর এবং মিডিয়া কনসালটেন্ট এবং অনুমোদিত প্রতিনিধি হিসাবে নিয়োগ দিয়েছে।
ডাঃ আমিরুল হাসান (হেড অব ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এন্ড হসপিটাল এডমিনিস্ট্রেশন এন্ড ডিপার্টমেন্ট অব বায়োস্ট্যাটিস্টিক্স) জাতীয় প্রতিশেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠান এবং ফটো লাউঞ্জ এর পক্ষে জনাব তানভির হাসান জোহা (হেড অব সোশ্যাল ডেভেলপমেন্ট) নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। স্বাক্ষর প্রদান অনুষ্ঠানটি গত ১ জুলাই তারিখে ডিপার্টমেন্ট অব পাবলিক হেলথ এন্ড হসপিটাল এডমিনিস্ট্রেশন এর মহাখালীস্থ প্রধান কার্যালয়ে অনুিষ্ঠত হয়।
এই স্বাক্ষর সমঝোতা অনুসারে ফটো লাউঞ্জ, নিপসামের প্রস্তাবিত অটিজমের উপর গবেষনাটি জাতীয় ও আর্ন্তজাতিক গনমাধ্যমে প্রকাশ করার একমাত্র সংস্থা হিসাবে বিবেচিত হবে।
বাংলাদেশ সময় ১৯২০, জুলাই ৮, ২০১২