English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

চুয়েটে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১০ নভেম্বর


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) ২০১২-১৩ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক  কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর অনুষ্ঠিত হবে।

রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রশাসনিক ভবনের সম্মেলন কক্ষে একাডেমিক কাউন্সিলের ৭৫তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

পরে জনসংযোগ কর্মকর্তা ফজলুর রহমান বাংলানিউজকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ শিক্ষাবর্ষের লেভেল-১ স্নাতক কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১০ নভেম্বর, শনিবার চুয়েট ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। তবে ভর্তির ফরম বিতরণ শুরু কখন হবে তা সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে পরে জানানো হবে।’

ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একাডেমিক কাউন্সিলের অনুমোদনক্রমে যন্ত্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মো. তাজুল ইসলামকে প্রধান করে ভর্তি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন ফজলু।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুলাই ২৯, ২০১২
এমবিএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান