English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ভোক্তা হিসেবে নিজের অধিকার সংরক্ষণে সোচ্চার হতে হবে : বাণিজ্যমন্ত্রী


নিউজ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম/পিআইডি
ভোক্তা হিসেবে নিজের অধিকার সংরক্ষণে সোচ্চার হতে হবে : বাণিজ্যমন্ত্রী

ঢাকা: বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, সচেতনতার মাধ্যমে ভোক্তার অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। দেশের সর্বস্তরের প্রতিটি মানুষ ভোক্তা। ভোক্তার অধিকার সংরক্ষণের জন্য বর্তমান মহাজোট সরকার ভোক্তা অধিকার সংরক্ষণ আইন তৈরি করেছে। এখন এর বাস্তবায়ন চলছে। ভোক্তা হিসেবে নিজের অধিকার সংরক্ষণে সংগঠিত ও সোচ্চার হতে হবে।

বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এবং কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) কর্তৃক বিশ্বভোক্তা অধিকার দিবস-২০১২ উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় তিনি  এ কথা বলেন।

তিনি আরো বলেন, ভোক্তার হয়রানি বন্ধ, অযৌক্তিক মূল্যবৃদ্ধি, পণ্যে ভেজাল মিশ্রণ, মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় এ ধরনের অপরাধের বিরুদ্ধে ভোক্তাদের রুখে দাঁড়াতে হবে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন সম্পর্কে জানতে হবে, অপরকে জানাতে হবে। ভোক্তার অধিকার প্রতিষ্ঠায় সরকার সবধরনের পদক্ষেপ গ্রহণ করেছে।

ভোক্তাদের অধিকার সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, এক্ষেত্রে প্রচার মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ বিষয়ে মানুষকে সচেতন করে তুলতে প্রচারণার বিকল্প নেই। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। বাজার অভিযানের মাধ্যমে অপরাধীদের জরিমানা করা মূল উদ্দেশ্য নয়, মানুষকে সচেতন করাই এ অভিযানের উদ্দেশ্য।

উল্লেখ্য, ভোক্তার অধিকার লঙ্ঘিত হলে ঘটনার ৩০ দিনের মধ্যে ভোক্তা সংরক্ষণ অধিদফতরে লিখিত, এসএমএস, ফ্যাক্স, ই-মেইল যেকোনো মাধ্যমে অভিযোগ করা যাবে। অভিযোগ প্রমাণিত হলে পণ্য মূল্যের ৫ গুণ জরিমানা করার এবং সে অর্থের শতকরা ২৫ ভাগ অভিযোগকারীকে প্রদানের বিধান রয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর এর মহাপরিচালক মো. আবুল হোসেন মিঞার সভাপতিতে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ড. একে এনামূল হক এবং ড. ওয়াহিদ আব্দুল্লাহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদের বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম, এমপি, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এটিএম মর্তুজা রেজা চৌধুরী, এবং এফবিসিসিআই এর সভাপতি একে আজাদ।

বিশ্বভোক্তা অধিকার সংরক্ষণ দিবস-২০১২ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত র‌্যালি এবং শাহবাগস্থ পাবলিক লাইব্রেরি চত্বরে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলাদেশ সময়: ১৮১২ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২

নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান