English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১২


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পাকিস্তানের পাঞ্জাবে সড়ক দুর্ঘটনায় নিহত ১২

ঢাকা: পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে এক সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম। পাঞ্জাবের বাখার শহরের কাছাকাছি এলাকায় মিয়ানওয়ালি-মুজাফফরগড় সড়কে দু’টি যাত্রীবাহী বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের কারণে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরো ২৫ জন আহত হয়েছে বলে স্থানীয় কর্তৃপক্ষের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম।

পাকিস্তানের একটি টেলিভিশন চ্যানেল জানায়, গ্যারিসন শহর রাওয়ালপিন্ডি থেকে বাখারগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি বাসের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে কমপক্ষে ১২ জন নিহত ও ২৫ জন আহত হওয়ার খবর নিশ্চিত করে তারা। হতাহতদের বেশিরভাগই বাখার জেলার তেহসিল দারা খান অঞ্চলের বাসিন্দা বলে জানিয়েছে চ্যানেলটি।

প্রত্যক্ষদর্শী ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, অতিরিক্ত গতিতে চলার কারণেই এই দুর্ঘটনা ঘটে। আহতদের নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে । আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। চালকদের বেপরোয়া গতিতে গাড়ি চালনার কারণে পাকিস্তানের সড়কগুলোতে প্রায়ই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ১৮৫৪, জুন ০৮, ২০১২
সম্পাদনা:রাইসুল ইসলাম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান