English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

খাগড়াছড়িতে হরতাল পালিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খাগড়াছড়ি: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ১৮ জোটের ডাকা হরতাল খাগড়াছড়িতে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালের কারণে থমকে যায় সাধারণ মানুষের জীবনযাত্রা।

এদিকে, হরতালে নাশকতার আশঙ্খায় বিএনপির ৪ কর্মীকে আটক করেছে পুলিশ।

এরা হলেন- জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্মের সাধারণ সম্পাদক আবদুল মান্নান, স্বেচ্ছাসেবক দলের জামাল(৩), সোহেল(২২), রবি(২৪)।

শহরের বেশ কয়েকটি জায়গায় হরতালের সমর্থনে চোরাগুপ্তা পিকেটিং করেছে বিএনপির নেতাকর্মীরা। তবে, আওয়ামী লীগের দাপটে মাঠে থাকতে পারেনি তারা।

হরতালের কারণে খাগড়াছড়ির সঙ্গে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ ছিলো। খোলেনি দোকনপাটও।

হরতালে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করতে মাঠে ছিল খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো. মিজানুর রহমান, সহকারী পুলিশ সুপার জয়নুল আবেদিন।

বাংলাদেশ সময়: ২১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান