English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

পেরুতে ১৪ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ


আন্তর্জাতিক ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
পেরুতে ১৪ আরোহী নিয়ে হেলিকপ্টার নিখোঁজ

ঢাকা: পেরুর দক্ষিণাঞ্চলের আকাশে আন্দিজ পর্বতমালা এলাকায় ১৪ জন আরোহী নিয়ে একটি হেলিকপ্টার নিখোঁজ হয়েছে। কর্মকর্তারা জানিয়েছেন, হেলিকপ্টারটিতে আট জন দক্ষিণ কোরীয় এবং বাকিরা চেক প্রজাতন্ত্র, সুইডেন এবং নেদারল্যান্ডসের নাগরিক ছিলেন।

কর্মকর্তারা আরো জানিয়ছেন, হেলিকপ্টারটি গত বুধবার সন্ধ্যার দিকে মাসুকু শহর থেকে দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর মাদ্রে দে দিওসের উদ্দেশে ছেড়ে যায়। এটি আন্দিজের পর্যটন এলাকা সুসকোতে যাওয়ার কথা থাকলেও পরে গন্তব্যে পৌঁছায়নি।

ধারণা করা হচ্ছে, প্রত্যন্ত হুয়ালা হুয়ালা এলাকায় হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে থাকতে পারে।

হেলিকপ্টারটি হেলিসুসকো কোম্পানির। কোম্পানির মুখপাত্র ইয়াশিংগা তুয়েজ নিখোঁজের খবর নিশ্চিত করেছেন। ১৪ আরোহীর মধ্যে দু’জন পেরুভিয়ান বৈমানিক আছেন বলে জানান তিনি।

পেরুর স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে কোনো আরোহী নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত করে কিছু বলেনি তারা।

বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, জুন ০৮, ২০১২
সম্পাদনা: জাহাঙ্গীর আলম, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান