বরিশাল: বরিশাল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছে সংগঠনটি।
বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র শওকত হোসেন হিরনের আশ্বাসের পরিপ্রেক্ষিতে ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সংগঠনের সভাপতি কাজী মফিজুল ইসলাম।
নগরীর আমতলার মোড় এলাকার সজিব মেডিকেল হলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ২টায় অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দেন ওষুধ ব্যবসায়ীরা।
এরপর বিকেলে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা বৈঠক শেষে সন্ধ্যা ৭টায় ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।
বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১২
সম্পাদনা: প্রভাষ চৌধুরী, নিউজরুম এডিটর
eic@banglanews24.com