English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ডেসটিনির ৫ কর্মকর্তার জামিন বাতিলের এখতিয়ার চ্যালেঞ্জ করে আবেদন


সিনিয়র করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ডেসটিনির শীর্ষ ৫ কর্মকর্তার জামিন বাতিল করার ঘটনায় ভারপ্রাপ্ত বিশেষ জজের এখতিয়ার চ্যালেঞ্জ করে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ আদালতে আবেদন করা হয়েছে।

বৃহস্পতিবার ডেসটিনির পক্ষে অ্যাডভোকেট এহসানুল হক সমাজি ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ আবেদন করেন।

এদিন আবেদনের ওপর দুপুর আড়াইটা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত শুনানি চলে।

দুদকের পক্ষে স্পেশাল পাবলিক প্রসিকিউটর মোশারফ হোসেন কাজল জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ ধরনের আবেদনের বৈধতা নিয়ে প্রশ্ন তোলেন।

তিনি বলেন, “ভারপ্রাপ্ত বিশেষ জজে আদালতের আদেশের বিরুদ্ধে একমাত্র হাইকোর্টেই এ ধরনের আবেদন করা যায়। জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে এ ধরনের আবেদন করার কোনো সুযোগ নেই।”

শুনানি শেষে ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জহুরুল হক এ সংক্রান্ত আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন।

ডেসটিনির পক্ষের আরেক আইনজীবী শ ম রেজাউল করিম বাংলানিউজকে জানিয়েছেন, আবেদনটি শুনানির জন্য গৃহীত হলে ডেসটিনির শীর্ষ ৫ কর্মকর্তার জামিন বাতিলের আবেদনটি স্থগিত হয়ে যাবে।

উল্লেখ্য, গত বুধবার জামিন বাতিল করা সংক্রান্ত দুদকের করা রিভিশন মামলা মঞ্জুর করে ভারপ্রাপ্ত বিশেষ জজ আদালত ডেসটিনির শীর্ষ ৫ কর্মকর্তার জামিন বাতিল করেছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১২
এমআই/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর; নূরনবী সিদ্দিক সুইন, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান