English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ছোট কামড়ে খাদ্য গ্রহণ ওজন কমায়


হেলথ ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ছোট কামড়ে খাদ্য গ্রহণ ওজন কমায়

ঢাকা: বড় বড় হা করে খাবার খাওয়া আজ থেকেই বন্ধ করে দিন। অমন করে খেলেও কিন্তু দেখতে বড্ড বাজে লাগে। আর এভাবে খেলেও স্বাস্থ্যের খুব সুফল বয়ে আসে না। বরং ছোট ছোট কামড় দিয়ে খাবার গ্রহণ করলে আপনার ওজন হ্রাস পেতে পারে।

অতিরিক্ত ক্ষুধা থাকলেও দ্রুত এবং বড় বড় কামড়ে খাবার খাবেন না। বরং ধীরে ও ছোট ছোট কামড়ে খাবার খাবেন, তাহলে আপনার ওজন কমবে।

ভারতীয় বংশদ্ভূত একদল গবেষক গবেষণায় দেখেছেন যে, যারা ছোট ছোট কামড়ে খাদ্য গ্রহণ করে তাদের শরীরের অতিরিক্ত মেদ ঝরে যায়। এই গবেষণায় দেখা যায় যে, মানুষ ছাড়া অন্য প্রাণীদের ক্ষেত্রেও একই বিষয় লক্ষ্য করা যায়।

গবেষকরা দেখেছেন দুপুরের খাবার কিংবা দিনে যে কোনো সময় ভারি খাবার গ্রহণের সময় ছোট ছোট কামড় দিয়ে খাবার গ্রহণ করলে শরীরের ওজন কমে যায়।

আরিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়ের ডেভিনা অধরা ডেইলি এক্সপ্রেস এ জানান, শরীরের অতিরিক্ত মেদ কমাতে ছোট ছোট কামড় দিয়ে খাবার গ্রহণ করা ভালো।   

বাংলাদেশ সময়: ১৫৩১ ঘণ্টা, জুলাই ১২, ২০১২
সম্পাদনা: তানিয়া আফরিন, বিভাগীয় সম্পাদক

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান