English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ভুল তথ্য তুলে না ধরতে সাংবাদিকদের প্রতি ডেপুটি স্পিকারের আহ্বান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা : ভুল তথ্য তুলে না ধরতে সাংবাদিকদের প্রতি আহবান জানিয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শওকত আলী।

তিনি বলেছেন, আপনার ভুল তথ্য দিলে আমারা বিভ্রান্তির মধ্যে পড়ি। কোনো কিছু লেখার সময় সে বিষয়ে ভালোভাবে জেনে লিখারও আহ্বান জানান তিনি। সাংবাদিকের একটা ভুল তথ্য সংক্রামকের মতো পাঠকের মধ্যে ছড়িয়ে যায়। এজন্য লেখার সময় খুব সাবধানে লেখতে হবে।

মঙ্গলবার বিকালে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিক শাহীন চৌধুরী রচিত দুইটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় শওকত আলী এসব কথা বলেন।

সাংবাদিকদের কাছে জাতির অনেক প্রত্যাশা উল্লেখ করে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বলেন, “কারো প্রতি বেশি আনুগত্য ও কারো প্রতি বৈরিতা, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এই মানসিকতা থেকে দূরে থাকতে হবে।”

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে লেখক শাহীন চৌধুরী বলেন, ‘রিপোটিং করার কারণে প্রায় তেরো-চৌদ্দ বছর কোনো বই লিখতে পারিনি। পেশাগত কারনেই আমি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমন করেছি। বন্ধুদের পরামর্শেই আমি বই দুইটি লিখেছি।

তিনি বলেন, “বইগুলোর লেখার পর আমি মনে করেছিলাম, কেউ পড়বে না। কিন্তু, অনেকেই বইগুলো পড়ে প্রশংসা করেছে।”

তিনি আরো বলেন, “এর মধ্যে আমার “জাতিসংঘ ও লাইভ ওবামা” বইটি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত হয়েছে। একই সঙ্গে আরো বেশ কিছু বিশ্ববিদ্যালয় বইগুলো নিয়েছে।’

জাতিসংঘ ও লাইভ ওবামা’ বইটির মূল্য ১৫০ টাকা এবং ‘গ্রেটওয়াল থেকে নায়াগ্রা’ বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা। প্রকাশনা অনুষ্ঠান শেষে শিল্পী জুলফিকার মুর্তজা বাদল সঙ্গীত পরিবেশন করেন।

তরফদার প্রকাশনার সত্ত্বাধিকারী মাহবুব আলম এর সভাপতিত্বে ‘জাতিসংঘ ও লাইভ ওবামা’ এবং ‘গ্রেটওয়াল থেকে নায়াগ্রা’ বই দুটির প্রকাশনা অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন-  কবি আসাদ চৌধুরী, সাংবাদিক-গীতিকার কে জি মোস্তফা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময় ০২২৪ ঘণ্টা, জুলাই ১১ ,২০১২
এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান