English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির অবস্থান কর্মসূচি


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

খুলনা : আধুনিক রেল স্টেশন নির্মাণ, পাইপ লাইনে গ্যাস সরবরাহ, বিমানবন্দর নির্মাণসহ ১২ দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটি।

শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরীর পিকচার প্যালেস মোড়ে এ অবস্থান কর্মসূচি পালিত হয়।
এতে সভাপতিত্ব করেন বুহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব এস এম দাউদ আলী।

কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন, খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জুসহ বিভিন্ন পেশাজীবী ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্ত‍ারা বলেন, বৃহত্তর খুলনার উন্নয়নে মহাজোট সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি থাকলেও তা বাস্তবায়ন না হওয়ায় থমকে গেছে এ অঞ্চলের সার্বিক উন্নয়ন ও অর্থনীতির চাকা। ফলে উন্নয়ন বঞ্চনার শিকার দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান প্রতিনিয়ত নিম্নগামী হচ্ছে। দেশের সম্পদ সমবণ্টনের ভিত্তিতে দক্ষিণাঞ্চলের উন্নয়নে সমঅধিকার দিয়ে এ অঞ্চলের উন্নয়নের জন্য সরকারের প্রতি আহবান জানান তারা।

কর্মসূচি পরিচালনা করেন বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম কমিটির সমন্বয় মহাসচিব শেখ আশরাফ-উজ-জামান।

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
মাহবুবুর রহমান মুন্না/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান