English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি


স্পোর্টস ডেস্ক
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
সাঁতারে রেকর্ডের ছড়াছড়ি

লন্ডন: অলিম্পিক অ্যাকুয়াটিক সেন্টারে প্রথম দিনটি ছিলো চীনের নিয়ন্ত্রণে। দ্বিতীয় দিন রাজত্ব করেছে যুক্তরাষ্ট্রের সাঁতারুরা। নারীদের ১০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে বিশ্বরেকর্ডসহ স্বর্ণ জিতেছেন যুক্তরাষ্ট্রের সাঁতারু ভালমার ডানা। তিনি সময় নিয়েছেন ৫৫.৯৮ সেকেন্ট। আগের বিশ্বরেকর্ডটি ছিলো ৫৬.০৬। এ ইভেন্টের অলিম্পিক রেকর্ড ছিলো ৫৬.৬১ সেকেন্ড।

প্রায় পৌনে এক সেকেন্ডের বেশি সময় নিয়ে রৌপ্য পদক পেয়েছেন চীনের লু ইং। তার সময় লেগেছে ৫৬.৮৭ সেকেন্ড। তৃতীয় হয়েছেন অস্ট্রেলিয়ার কটস এলিসিয়। ৫৬.৯১ সেকেন্ডে ১০০ মিটার শেষ করেছেন তিনি।

সাঁতারে পুরুষদের ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকেও বিশ্বরেকর্ড হয়েছে। দক্ষিণ আফ্রিকার ভ্যান ডার ক্যামেরন স্বর্ণ পদক জিতেছেন ৫৮.৪৬ সেকেন্ডে। আগের বিশ্বরেকর্ডটি ছিলো ৫৮.৫৮ সেকেন্ড।

এ ইভেন্টে রৌপ্য পেয়েছেন অস্ট্রেলিয়ার স্প্রিঞ্জার ক্রিস্টিয়ান। তিনি সময় নেন ৫৮.৯৩ সেকেন্ড। তৃতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের হানসেন ব্রেনড্যান।

নারীদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে অলিম্পিক রেকর্ডসহ স্বর্ণ জিতেন ফ্রান্সের মুফাত ক্যামিলে। ৪ মিনিট ০১.৪৫ সেকেন্ড সময় লেগেছে তার। দ্বিতীয় হয়েছেন যুক্তরাষ্ট্রের স্মিত এলিসন। তৃতীয় জার্মানির অ্যাডলিংটন রেবেকা।  

পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইল রিলেতে স্বর্ণ জিতেছে ফ্রান্স। যুক্তরাষ্ট্র দ্বিতীয় আর তৃতীয় হয়েছে রাশিয়া।

লন্ডনের অ্যাকুয়াটিক সেন্টারে দ্বিতীয় দিন চীনের সাঁতারুদের জন্য মোটেও ভালো যায়নি। একটি মাত্র রৌপ্য পদক পেয়েছে এশিয়ার দেশ। পদক জয়ের দিক দিয়ে যুক্তরাষ্ট্রের সাঁতার দল এগিয়ে ছিলো। একটি স্বর্ণ, দুটি রৌপ্য এবং একটি ব্রোঞ্জ পদক জিতেছে যুক্তরাষ্ট্র।

দুই দিনে যে আটটি ইভেন্ট শেষ হয়েছে তাতে দুটি স্বর্ণ, তিনটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক নিয়ে সাঁতারে সবার ওপরে যুক্তরাষ্ট্র। চীন দুটি স্বর্ণ, একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে। ফ্রান্স দুটি স্বর্ণ পদক নিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে। চতুর্থ স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহে একটি স্বর্ণ, একটি করে রৌপ্য ও ব্রোঞ্জ পদক। একটি স্বর্ণ নিয়ে দক্ষিণ আফ্রিকা পঞ্চম স্থানে।     

বাংলাদেশ সময়:  ০১১০ ঘণ্টা, জুলাই ৩০, ২০১২
এসএ

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান