English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

গোপালগঞ্জে অপহৃত ২ যুবক উদ্ধার: আটক ১


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর থানা পুলিশ সুজন কাজী (১৮) ও বিনয় বিশ্বাস (১৬) নামে অপহৃত ২ যুবককে উদ্ধার ও প্রভাষ রাহা (৩০) নামে ১ অপহারণকারীকে আটক করেছে।

শনিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ শহরের নতুন বাজার এলাকা থেকে পুলিশ এদের উদ্ধার ও অপহরণকারীকে আটক করে।

উদ্ধার হওয়া সুজন কাজী জেলার কোটালীপাড়া উপজেলার কুরপালা গ্রামের কাজী হারুন অর রশীদের ছেলে ও বিনয় বিশ্বাস কাশিয়ানী উপজেলার ফলসী গ্রামের সমর বিশ্বাসের ছেলে।

আটক প্রভাষ রাহা কোটালীপাড়া উপজেলার দেওপুরা গ্রামের প্রেমানন্দ রাহার ছেলে।

এ বিষয়ে গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ বাংলানিউজকে জানান, চাকরির প্রলোভন দেখিয়ে আড়াই মাস আগে সুজন কাজীকে  ও ১২ দিন আগে বিনয় বিশ্বাসকে অপহরণ করা হয়। অপহরণের পরে তাদের ভারতের বোম্বে নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের কাজ করানো হয়।

পরে অপহৃতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।পরে ২ পরিবার মুক্তিপণের দেড় লক্ষ টাকা পরিশোধ করলে তারা ওই ২ যুবককে গোপালগঞ্জ শহরের নতুন বাজার এলাকায় নিয়ে আসে।

এ সময় অপহরণের সঙ্গে জড়িত প্রভাষ রাহাকে আটক ও অপহৃত ২ যুবককে উদ্ধার করে পুলিশ।

গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান বাংলানিউজকে জানান, আটক অপহরণকারীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাকে নিয়ে অপহরণের সঙ্গে জড়িত অন্যান্যদের আটকের চেষ্টা করা হচ্ছে।

এ ঘটনায় সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১২
সম্পাদনা: রাফিয়া আরজু শিউলী, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান