English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

দেশজুড়ে স্যামসাং সেন্টার


আইসিটি রিপোর্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
দেশজুড়ে স্যামসাং সেন্টার

বগুড়া, কুষ্টিয়া, ঢাকার কাওরান বাজার এবং মালিবাগে স্যামসাংয়ের নতুন এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধন করা হয়েছে। এর ফলে দেশজুড়ে স্যামসাংয়ের সর্বমোট এক্সপেরিয়েন্স সেন্টারের সংখ্যা দাঁড়িয়েছে ২৮টি।

স্যামসাং এক্সপেরিয়েন্স সেন্টারে ক্রেতারা পাচ্ছেন বাংলাদেশের বাজারে আসা স্যামসাং মোবাইলের সম্পূর্ণ পণ্য সম্ভার। এ ব্র্যান্ড শপে ক্রেতাদের স্যামসাং হ্যান্ডসেটের অভিনবত্ব বিষয়ক সব ধরনের তথ্য ও চাহিদা অনুসারে সেরা হ্যান্ডসেট সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার জন্য থাকছে ডেডিকেটেড প্রোডাক্ট কনসালটেন্ট (এসপিসি)।

এ ছাড়াও ‘টাচ অ্যান্ড ফিল’ সেবার অভিজ্ঞতার ফলে ক্রেতারা জানতে পারবেন প্রযুক্তিতে শীর্ষস্থানীয় স্যামসাংয়ের নিত্যনতুন পণ্যসম্ভার। অর্থাৎ পণ্য ক্রয়ের আগে প্রয়োজনীয় তথ্য জানার অবাধ স্বাধীনতা উপভোগ করা যাবে।

ঢাকার সবশেষ এক্সপেরিয়েন্স সেন্টার উদ্বোধনের সময় সি এস মুন বলেন, স্যামসাং এক্সপেরিয়েন্স সেন্টারে  চাহিদা অনুসারে স্যামসাংয়ের অভিনব পণ্যসম্ভার থেকে সেরা হ্যান্ডসেট বেছে নিতে সরাসরি পণ্য হাতে নিয়ে যাচাই করার সুযোগ তৈরি করেছে। যা ক্রেতার স্বাচ্ছন্দ্য নিশ্চিত করবে। দেশজুড়ে এ ধরনের আরও এক্সপেরিয়েন্স সেন্টার অবমুক্ত করা হবে বলে জানানো হয়।

স্যামসাং বিশ্বাস করে এসব এক্সপেরিয়েন্স সেন্টারের মাধ্যমে ক্রেতাদের সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় হবে। এ ছাড়াও ক্রেতাদের অভিব্যক্তি ও মূল্যবান মতামত জানা যাবে। এটি ভবিষ্যতে পণ্য ও সেবার মানান্নয়নে সহায়তা করবে।

বাংলাদেশ সময় ১৮২১ ঘণ্টা, আগস্ট ৫, ২০১২
সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান