English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

অবসর নিয়ে চার্চে যোগ দিচ্ছেন টাইবু


স্পোর্টস করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
অবসর নিয়ে চার্চে যোগ দিচ্ছেন টাইবু

হারারে: চার্চে আত্মনিয়োগের উদ্দেশ্যে ক্রিকেটকে গুডবাই জানিয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু। সোমবার জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড ২৯ বছর বয়সী একই ক্রিকেটারের অবসরের কথা ঘোষণা দেয়।

২৮টি টেস্ট ও ১৫০টি একদিনের ম্যাচ খেলা টাইবুর আকষ্মিক অবসরের ঘোষণা জিম্বাবুয়ে ক্রিকেটে বিস্ময় হিসেবেই দেখা হচ্ছে। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় বিশ্বকাপ টি-টোয়েন্টি উপলক্ষ্যে আগের দিনই জিম্বাবুয়ের প্রাথমিক দলে স্থান পেয়েছিলেন সবচেয়ে কমবয়সী এই টেস্ট অধিনায়ক।

২০০১ সালে মাত্র ১৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় টাইবুর। তিন বছর পরেই অধিনায়কের দায়িত্ব পান। ১১ বছরের ক্যারিয়ারে অধিকাংশ সময়েই দলের অপরিহার্য সদস্য ছিলেন এই ব্যাটসম্যান ও উইকেটরক্ষক। টাইবু ব্যাটসম্যান ও উইকেটরক্ষক হিসেবে উভয়ক্ষেত্রেই কৃতিত্বের পরিচয় দেন। একদিনের ক্রিকেটে জিম্বাবুয়ের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী এবং উইকেটরক্ষক হিসেবে অ্যান্ডি ফ্ল্যাওয়ারের পর সর্বাধিক স্ট্যাম্প ভেঙ্গেছেন তিনি।

এক বিবৃতিতে টাইবু বলেন,‘মন থেকে ঈশ্বরের জন্য কাজ করার সত্যিকারের সাড়া পেয়েছি। যদিও দেশের হয়ে খেলতে পেরে আমি ভাগ্যবান এবং সেজন্য গর্ব অনুভব করি। সময় এসেছে আমার সমস্ত মনোযোগকে জীবনের ওই ক্ষেত্রে (ধর্মে-কর্মে) নিবেদনের।’

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, জুলাই ১০, ২০১২
এএইচবি

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান