English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বালিয়াডাঙ্গীতে বজ্রপাতে ২ জনের মৃত্যু


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ি ইউনিয়নের ফতেপুর গ্রামে রোববার ভোরে বজ্রপাতে ২ জনের মৃত্যু হয়েছে।

নিহতরা হলেন-ফতেপুর গ্রামের কামিজউদ্দীনের ছেলে আব্দুল করিম (৪০) ও মাইদুর রহমানের ছেলে মাইনুল (২৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার ভোর সাড়ে ৫টার দিকে বৃষ্টির মধ্যে ওই ২ জন গ্রামের আমন ক্ষেতে মাছ ধরছিলেন। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

বড় পলাশবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনসুর আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, জুন ১৭, ২০১২
সম্পাদনা: শিমুল সুলতানা, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান