English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় সারাদেশে সিরিজ হামলা: সুরঞ্জিত


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় সারাদেশে সিরিজ হামলা: সুরঞ্জিত

ঢাকা: বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় সারাদেশে সিরিজ বোমা হামলা হয়েছিল বলে মন্তব্য করেছেন দফতরবিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত।

তিনি বলেন, “বিএনপি-জামায়াতের পৃষ্টপোষকতায় সারা দেশের ৬৩ জেলায় সিরিজ বোমা হামলা হয়েছিল। কারণ সরকারি পৃষ্ঠপোষকতা ছাড়া এ রকম হামলা সম্ভব নয়।”

শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘স্বেচ্ছাসেবক লীগ’ আয়োজিত ‘সিরিজ বোমা ও গ্রেনেড হামালাকারীদের বিচারের দাবিতে’ মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সুরঞ্জিত বলেন, “বাঙালি জাতি চিরদিন ৪ দলীয় জোটের এই নৃশংস কর্মকাণ্ডকে ঘৃণাভরে স্মরণ করবে।”

সংগঠনের সাধারণ সম্পাদক পঙ্কজ দেবনাথের সভাপতিত্বে বক্তব্য দেন তানভীর শাকিল জয় এমপি, স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি কাজী শহিদুল্লাহ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি দেবাশীষ বিশ্বাস, উত্তরের সভাপতি মোদাচ্ছের চৌধুরী প্রমুখ।

বাংলাদেশ সময় ১৭১৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এটি/এনএম/সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর; আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান