English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বেনাপোলে পরিত্যক্ত অবস্থায় ৩টি বোমা উদ্ধার


বেনাপোল প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে পরিত্যক্ত অবস্থায় ৩টি হাত বোমা উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে পোর্ট থানা পুলিশ বন্দরের দীঘিরপাড়-তালশারি এলাকা থেকে এ বোমাগুলো উদ্ধার করে।

এদিকে, বোমা উদ্ধারের পর থেকেই ওই এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে।  

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম বাংলানিউজকে জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ ওই এলাকার আব্দুস ছালামের বাড়ির পাশ থেকে পরিত্যক্ত অবস্থায় বোমা ৩টি উদ্ধার করে।

তিনি আরও জানান, কারা কী উদ্দেশে বোমাগুলো ওই স্থানে রেখেছিল বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
সম্পাদনা: মাহাবুর আলম সোহাগ/শিমুল সুলতানা, নিউজরুম এডিটর।

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান