English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ধর্মঘট প্রত্যাহার এয়ার ইন্ডিয়ার পাইলটদের


নয়াদিল্লি করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নয়াদিল্লি: অবশেষে কাটলো এয়ার ইন্ডিয়ার পাইলট জট। বুধবার দিল্লির যন্তরমন্তরে এক সাংবাদিক সম্মেলন করে ধর্মঘট প্রত্যাহারের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এয়ার ইন্ডিয়ার পাইলটরা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, তারা আগামী শুক্রবার থেকে কাজে যোগ দেবেন।

গত মঙ্গলবার দিল্লি হাইকোর্ট আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এয়ার ইন্ডিয়ার পাইলটদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছিলেন।

এর পাশাপাশি বিমানমন্ত্রী অজিত সিংহ ধর্মঘটী পাইলটদের দাবিগুলো সহানুভূতির সঙ্গে বিবেচনা করার আশ্বাসও দিয়েছিলেন।

এরপর রাতে পাইলটদের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, ধর্মঘট তুলে নেওয়া হবে। হাইকোর্টের নির্দেশ মেনেই তারা ধর্মঘট তুলে নিচ্ছেন বলে এদিন মন্তব্য করা হয়।

তবে আগামী ৯ জুলাই ফের আদালতে আবেদন জানানো হবে বলে জানানো হয়।

উল্লেখ, বোয়িং ড্রিমলাইনের ট্রেনিং নিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে এয়ার ইন্ডিয়ার পাইলটদের মতবিরোধের জেরে গত ৫৮ দিন ধরে ধর্মঘট চালাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার অনেক পাইলট। এর জেরে দীর্ঘদিন ধরে ভারতের দেশীয় ও আন্তর্দেশীয় বিমান পরিসেবা অনেকাংশে ব্যাহত হয়।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, জুলাই ০৪, ২০১২
আরডি/ সম্পাদনা: কাজল কেয়া, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়,  অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান