English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের কর্মচারী নিহত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-মাকহাটি সড়কের নুরাইতলী এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের মিটার রিডার বাবলু হক বিপাস (৩৫) মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হয়েছেন।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে গেলে তিনি মারা যান।

এ সময় রিনা (৩০) নামে তার এক সঙ্গী আহত হয়েছেন।

স্থানীয় সূত্র জানায়, শহর থেকে বাবুল হক বিপাস ও রিনা বেগম মোটরসাইকেলে করে শিলই গ্রামে যাচ্ছিলেন।

পথিমথ্যে নুরাইতলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল নিয়ে তারা মাটিতে পড়ে যান। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক বাবলু হক বিপাস ঘটনাস্থলে মারা যান।

পরে স্থানীয়রা আহত রিনাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি সদরের শিলই গ্রামের নবির মোল্লার মেয়ে বলে জানা গেছে।

এবিষয়ে আহত রিনা বেগম বাংলানিউজকে জানান, ঘটনার সময় মোটরসাইকেলের ব্রেক নষ্ট হয়ে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে তারা মাটিতে লুটিয়ে পড়েন। এতে বাবলু হক বিপাস ঘটনাস্থলেই মারা যান।

সদর থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাংলানিউজকে জানান, মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে।

নিহতের লাশ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

তার গ্রামের বাড়ি রংপুর জেলায়।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুন ১৩, ২০১২
সম্পাদনা: আশিস বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান