English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

একক শাসনে বিশ্বাস করে বলেই তত্ত্বাবধায়ক সরকার মানছে না আ’ লীগ: মঈন খান


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
একক শাসনে বিশ্বাস করে বলেই তত্ত্বাবধায়ক সরকার মানছে না আ’ লীগ: মঈন খান
ছবি: আশিক /বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে না বলেই জনগণের দাবি তত্ত্বাবধায়ক সরকার মেনে নিচ্ছে না। আওয়ামী লীগ একক শাসন ও দুঃশাসনে বিশ্বাসী।

শুত্রুবার সকালে জাতীয় প্রেস ক্লাবে হৃদয়ে বাংলাদেশ আয়োজিত ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন: কেমন সরকার চাই’ শীর্ষক মুক্ত মঞ্চ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মঈন খান বলেন, আওয়ামী লীগ তাদের স্বার্থে যেখানে যে কথা বলার দরকার সেখানে তাই বলে।

প্রধানমন্ত্রী বিদেশের কাছে গণতন্ত্রের কথা বলেন, আর দেশে এসে স্বৈরাচারী আচরণ করেন বলেও তিনি মন্তব্য করে।

সরকারকে হুশিয়ার করে দিয়ে তিনি বলেন, বিএনপির দেওয়া তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা নিরপেক্ষ ও নিদর্লীয় সরকার ছাড়া জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না।
 
সংগঠনের সভাপতি মেজর (অব.) মো. হানিফের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনাম আহমেদ চৌধুরী, যুবদলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ইসলামী ঐক্যজোটের মহাসচিব আব্দুল লতিফ নেজামী প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১২
এটি/এনএম/ সম্পাদনা: অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর 

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান