English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে বিচার কাজ বিঘ্নিত


জেলা প্রতিনিধি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
নওগাঁ জেলা ও দায়রা জজ আদালতে বিচার কাজ বিঘ্নিত

নওগাঁ: গত তিন মাস যাবত নওগাঁ জেলা ও দায়রা জজ আদালত বর্জন কর্মসূচি অব্যাহত রেখেছেন সেখানকার আইনজীবীরা।

মে মাসের ৩ তারিখ থেকে আদালত বর্জনের এই সিদ্ধান্ত নেওয়ার পর থেকে কোনো আইনজীবীই বিচার কাজে অংশ নিতে যাননি ওই আদালতে। এতে একদিকে হাজার হাজার বিচার প্রার্থী দূর্ভোগে পড়েছেন। অন্যদিকে বাড়ছে নিষ্পত্তির অপেক্ষায় থাকা মামলার ফাইল।

আইনজীবীরা জানান, নিজস্ব ধ্যান ধারণায় বিচারকাজ পরিচালনা করেন বিচারক মহাতাব উদ্দিন। তাই বিচার প্রার্থী মানুষের ভোগান্তির পাশাপাশি বেধেছে মামলার বড় একটি জট। বিচার প্রার্থীদের সময়মত নায্য বিচারের স্বার্থে তার অপসারন না হওয়া পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে।

নওগাঁর সিনিয়র আইনজীবী খয়রুল আনাম হেলাল বাংলানিউজকে জানান, আদালত বন্ধ থাকায় বিচার কাজ চরম ভাবে বিঘিœত হচ্ছে। হচ্ছে মানবাধিকার লঙ্ঘন। জেল খানায় আসামীর সংখ্যাও বেড়েই চলেছে।

তিনি আরও জানান, সীমাহীন বিড়ম্বনায় পড়েছেন বিচার প্রার্থী সাধারণ মানুষ। প্রতিদিনই আইনজীবীদের সঙ্গে বিচার প্রার্থীদের বাক-বিতন্ডা হচ্ছে। জেলার ১১টি উপজেলার দুর দুরান্ত থেকে আসা এসকল মানুষ আদালতে আসছেন আর ফিরে যাচ্ছেন। কিন্তু কোনো ফল পাচ্ছেন না। অনেকে এজলাসের সামনে ঘন্টার পর ঘন্টা বসে গুনছেন অপেক্ষার প্রহর।

নওগাঁ আইনজীবী সমিতির সভাপতি রফিকুল ইসলাম বাচ্চু জানান, সাধারণ বিচার প্রার্থী মানুষ যাতে ন্যায় বিচার পান সে জন্যই আদালত বর্জনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তিনি আরও জানান, শুধু মাত্র জেলা ও দায়রা জজ আদালতেই নিষ্পত্তির অপেক্ষায় পড়ে আছে প্রায় আড়াই হাজার মামলা।

বিচারক মহাতাব উদ্দীনের যোগদানের পর থেকেই এসকল মামলা জট বাধতে শুরু করে। ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করা হলেও এ পর্যন্ত কোনো সুরাহা হয় নি।

অবিলম্বে বিচারক মহাতাব উদ্দীনের অপসারণ দাবি করেছেন আইনজীবীরা।
 
বাংলাদেশ সময়: ০১৩৯ ঘন্টা, আগস্ট ০৮, ২০১২
শফিক ছোটন/সম্পাদনা: বেনু সূত্রধর,নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান