English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

ডাকে পাঠানো চেক প্রতারক চক্রের হাতে, গ্রেফতার ১


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চট্টগ্রাম: ডাক যোগে পাঠানো চেক জালিয়াতি করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করার সময় নুরুজ্জামান(৩০) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে র‌্যাব।

সোমবার বিকাল সাড়ে ৩টার দিকে নগরীর হালিশহর বড়পুল এলাকার ইসলামী ব্যাংক থেকে প্রতারক চক্রের ওই সদস্যকে গ্রেফতার করে র‌্যাব-৭।

র‌্যাব-৭ এর অধিনায়ক লে. কর্নেল আনোয়ার লতিফ খান বাংলানিউজকে বলেন, “ডাক যোগে আমেরিকা থেকে পাঠানো একটি চেক জালিয়াতি করে টাকা উত্তোলনের সময় নুরুজ্জামানকে গ্রেফতার করা হয়।”

তিনি বলেন, “এ ঘটনায় ডাক বিভাগের কর্মকর্তারাও জড়িত থাকতে পারেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।”

তিনি আরও বলেন, “হালিশহর এলাকার বাসিন্দা আমেরিকা প্রবাসী আবুল কালাম আজাদ ডাক যোগে গত ১৫ জুন ইসলামী ব্যাংকের নামে ৬ লাখ টাকার একটি চেক পাঠান।

কিন্তু চলতি মাসের প্রথম সপ্তাহেও চেক সম্বলিত খামটি পাওয়া যায়নি।

এর প্রেক্ষিতে কালামের ভাই তারিবুল মাওলা ইসলামী ব্যাংকের হালিশহর শাখায় বিষয়টি জানান। এরপর সোমবার ৬ লাখ টাকার চেকটি নিয়ে নুরুজ্জামান টাকা উত্তোলন করতে আসেন। এসময় ওই চেকে ঘষামাজা দেখতে পেলে ব্যাংক কর্মকর্তাদের সন্দেহ হয়।

ব্যাংক কর্মকর্তারা টাকা উত্তোলন করতে আসা দুইজনকে আটক করে র‌্যাব-৭ এ খবর দেয়। র‌্যাবের একটি দল ঘটনাস্থালে উপস্থিত হয়ে নুরুজ্জামানকে গ্রেফতার করে। তবে অন্যজন পালিয়ে গেছে বলে জানান তিনি।

গ্রেফতারের পর চেক জালিয়াতির বিষয়টি স্বীকার করেন নুরুজ্জামান।

আনোয়ার জানান, এ চক্রটি এর আগেও এ ধরনের চেক জালিয়াতি করে ২ লাখ ৭০ হাজার টাকা উত্তোলন করেছিল।

আবুল কালামের ভাই তারিবুল মাওলা বাংলানিউজকে বলেন, “আমার ভাই ইসলামী ব্যাংকে একটি এফডিআর করার জন্য আমেরিকা থেকে ডাক যোগে গত মাসের ১৫ তারিখ ৬ লাখ টাকার একটি চেক পাঠান। কিন্তু চেকটি যথাসময়ে আমাদের হাতে এসে পৌছেনি। বিষয়টি ইসলামী ব্যাংক হালিশহর শাখায় জানানো হয়েছিল।”

তিনি বলেন, “সোমবার ওই চেক নিয়ে টাকা উত্তোলন করতে গেলে একজনকে গ্রেফতার করেছে বলে শুনেছি।”

এ ঘটনায় বিস্ময় প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশ ডাক বিভাগের মাধ্যমে চেকটি পাঠানো হয়েছে। তাদের যোগসাজশ ছাড়া এ চেক কিভাবে প্রতারকের হাতে যায়।

বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, জুলাই ১৬, ২০১২
এমইউ/ সম্পাদনা: জাকারিয়া মন্ডল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান