English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

বগুড়ায় হরতালে আহত ২০, আটক ২৫


স্টাফ করেসপন্ডেন্ট
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
বগুড়ায় হরতালে আহত ২০, আটক ২৫
ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় মিছিল, সমাবেশ ও পিকেটিং এবং বিক্ষিপ্ত সংঘর্ষের মধ্য দিয়ে বিএনপি’র ডাকা মঙ্গলবারের সকাল-সন্ধ্যা হরতাল পলিত হয়েছে।

এদিন হরতাল চলাকালে বগুড়া সদর ও শাজাহানপুর উপজেলার কয়েকটি স্থানে রাস্তায় বিদ্যুতের খুঁটি ফেলে ও পৃথকভাবে ৫/৬ টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় কয়েকটি দোকান, ৬টি মোটরসাইকেল ও ২টি অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন ধরনের ২০/২২টি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করে হরতাল সমর্থকরা।

পুলিশ ও পিকেটারদের মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জসহ প্রায় ৪ শতাধিক রাউন্ড গুলি, রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এসব ঘটনায় ২০ জনকে আটক করে পুলিশ।

হরতাল চলাকালে সন্ধ্যা ৬টা পর্যন্ত কাছের ও দূরপাল্লার সব ধরনের যানবাহন বন্ধ ছিল। মার্কেট ও দোকানপাটও বন্ধ ছিল। অফিস-আদালত-ব্যাংকে লোক সমাগম ছিল খুবই কম।

মঙ্গলবার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় জনতা ছাড়াও বাংলানিউজকে হরতাল চলাকালীন বিভিন্ন সময়ের ঘটে যাওয়া ঘটনার সত্যতা সম্পর্কে নিশ্চিত করেন বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার মোকবুল হাসেন, সহকারী পুলিশ সুপার (হেড কোয়ার্টার) মনিরা আকতার, বগুড়া সদর থানার ওসি ছকির উদ্দিন, থানার  দায়িত্বরত কর্মকর্তা (ডিউটি অফিসার) সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রোজিনা, শাজাহানপুর থানার পরিদর্শক (ওসি) মাহমুদুল আলম ও অপর পরির্দশক (তদন্ত) আতিয়ার রহমান।   

তবে এসব ঘটনায় বিকেল সোয়া ৬টা পর্যন্ত জেলার থানাগুলোতে এ সংক্রান্ত কোনো মামলা নথিভুক্ত করা হয়নি বলে সংশ্লিষ্ট থানা সূত্র নিশ্চিত করেছে।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০১২
সম্পাদনা: আবু হাসান শাহীন, নিউজরুম এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান