English
সব খবর      অর্থনীতি     আন্তর্জাতিক     ইচ্ছেঘুড়ি     কপ-১৭     খেলা     জাতীয়     জীববৈচিত্র্য     তথ্যপ্রযুক্তি     পিআইডি পরিক্রমা     প্রবাসের চিঠি     ফিচার     বাংলানিউজ স্পেশাল     বাংলানিউজএক্সক্লুসিভ     বিদ্যুৎ ও জ্বালানি     বিনোদন     মনোকথা     মুক্তমত     রাজনীতি     শিল্প-সাহিত্য     সত‌্যি বিচিত্র!     স্বপ্নযাত্রা     স্বাস্থ্য     

পশ্চিমবঙ্গে বজ্রপাতে ৫ জন নিহত


কলকাতা ব্যুরো
বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কলকাতা: পশ্চিমবঙ্গে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে বীরভূম জেলার দুবরাজপুরের পারাগ্রামে বজ্রপাতে নিহত হয়েছেন ২ জন।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারাগ্রামে পুকুর খননের কাজ করছিলেন কয়েক জন শ্রমিক। সেই সময় বজ্রপাতে ২ জন ঘটনাস্থলে নিহত ও ৫ জন আহত হন।

আহতদের মানসাহেব হাসপাতাল ও সিউরি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এদিকে একই জেলার পুরুই থানার পলশা গ্রামে ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। আহতদের বোলপুর মহকূমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরে বজ্রপাতে এক যুবকের নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় : ১৪০৫ ঘণ্টা, জুন ০৭, ২০১২
আরডি/সম্পাদনা : বেনু সূত্রধর, নিউজরুম এডিটর ও অশোকেশ রায়, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর

আগের পৃষ্ঠা
যোগাযোগ: বাংলানিউজটোয়েন্টিফোর.কম, মিডিয়া হাউজ, প্লট # ৩৭১/এ (৩য় তলা), ব্লক # ডি, বসুন্ধরা রোড, বসুন্ধরা আবাসিক এলাকা, বারিধারা, ঢাকা-১২২৯, বাংলাদেশ
ফোন: +৮৮০ ২ ৮৪০২১৮১, ৮৪০২১৮২ আই.পি. ফোন: +৮৮০-৯৬১২১২০০০০ নিউজ রুম সেল: +৮৮-০১৭২৯০৭৬৯৯৬, ০১৭২৯০৭৬৯৯৯ ফ্যাক্স: +৮৮০ ২ ৮৪০ ২৩৪৬
ইমেইল: news.bn24@gmail.com, editor.banglanews@gmail.com, editor@banglanews24.com
বাংলানিউজটোয়েন্টিফোর.কম    এডিটর-ইন-চিফ: আলমগীর হোসেন
কপিরাইট © 2013 সকল স্বত্ব ® সংরক্ষিত
একটি ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ লিমিটেড প্রতিষ্ঠান